এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলার ২নং মোড়াকরি ইউনিয়নে ভালনারেবল উইমেন বেনিফিট (ভি.ডব্লিউ.বি) কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে অক্টোবর ২০২৬ মাসের বরাদ্দকৃত খাদ্যশস্য বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মোড়াকরি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ খাদ্যশস্য বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম তদারকি করেন ২নং মোড়াকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সল। এ সময় ট্যাগ অফিসার মাহবুব আলমসহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভি.ডব্লিউ.বি কর্মসূচির মূল উদ্দেশ্য হলো অসচ্ছল ও সুবিধাবঞ্চিত নারীদের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের জীবনমান উন্নয়নে সহায়তা করা। এ কর্মসূচির আওতায় নির্ধারিত উপকারভোগীদের নিয়মিত খাদ্যশস্য প্রদান করা হয়, যা তাদের পারিবারিক খাদ্য চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
খাদ্যশস্য বিতরণকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিয়মতান্ত্রিকতা বজায় রেখে উপকারভোগীদের মাঝে বরাদ্দ বণ্টন নিশ্চিত করতে কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
স্থানীয় পর্যায়ে সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
0 تعليقات