ডোমারে সীমান্তপাড়া খাল উপ-প্রকল্পে পানি সম্পদ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ

‎‎মোঃ মকবুলার রহমান 

ডোমার (নীলফামারী) প্রতিনিধি:

‎নীলফামারীর ডোমার উপজেলায় ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের (২য় পর্যায়) ২য় সংশোধিত প্রকল্পের আওতায় সীমান্তপাড়া খাল উপ-প্রকল্পে ‘Orientation on Formation of Organizing Committee (Orientation to OC/FMC/MC)’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

‎‎বুধবার (৭ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার সীমান্তপাড়া খাল পাবসস অফিস ঘরে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) ২য় সংশোধিত, নীলফামারীর উদ্যোগে প্রশিক্ষণটির আয়োজন করা হয়।

‎‎প্রশিক্ষণে সীমান্তপাড়া খাল উপ-প্রকল্পের ম্যানেজিং কমিটির ১২ জন সদস্য এবং কার্যকরী সদস্যদের মধ্য থেকে ১৮ জনসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে পানি সম্পদের উন্নয়ন, সুষ্ঠু ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমকে আরও কার্যকর ও টেকসই করা।

‎‎প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের কমিটির দায়িত্ব ও কর্তব্য, পানি সম্পদের সুষ্ঠু ব্যবহার, পরিচালনা ও রক্ষণাবেক্ষণসহ উপ-প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে প্রয়োজনীয় ধারণা দেওয়া হয়। পাশাপাশি স্থানীয় জনগণের অংশগ্রহণের মাধ্যমে প্রকল্পের সুফল দীর্ঘমেয়াদে ধরে রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

‎‎এ সময় উপ-প্রকল্পের ভবিষ্যৎ কার্যক্রম বাস্তবায়নে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত হয়। এর মধ্যে খানা তালিকা তৈরি, সঞ্চয় ও শেয়ার সংগ্রহ, প্রকল্প পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, বাঁধে বৃক্ষরোপণ, মাসিক সভা আয়োজন, খাতাপত্র হালনাগাদ এবং গেট অপারেটর নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে।

‎‎প্রশিক্ষণ শেষে উপ-প্রকল্পের পাঁচজন সদস্যের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। সেলাই মেশিনপ্রাপ্তরা হলেন—মোসাম্মৎ জান্নাতুল বানু মিতু, মোছাঃ রুপালি আক্তার, মোছাঃ রাশেদা আক্তার, মোছাঃ তাসলিমা আক্তার ও মোছাঃ আনোয়ারা বেগম।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলজিইডি নীলফামারীর নির্বাহী প্রকৌশলী মোঃ শামিম আখতার, ডোমার উপজেলা প্রকৌশলী মোঃ ফিরোজ আলম, রংপুরের আইডিএস মোঃ শফিকুল ইসলাম, কিউসিই মোঃ জাহাঙ্গীর আলম, ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেয়াজুল ইসলাম কালু, এলজিইডি নীলফামারীর মৎস্য ফ্যাসিলিটেটর ও সোসিওলজিষ্ট (অঃদাঃ) মোঃ মনিরুল ইসলাম, সহকারী প্রকৌশলী মোঃ মোহিতুর রহমান চৌধুরী,মোঃ মিজানুর রহমান, উপজেলা সমবায় অফিসার, ডোমার, সীমান্তপাড়া খাল পাবসস লিঃ-এর সভাপতি মোঃ আব্দুল মালেক, ডোমারের জেনারেল ফ্যাসিলিটেটর মোস্তফা হাবিবসহ সংশ্লিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা।

‎সংশ্লিষ্টরা জানান, স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে পানি সম্পদের উন্নয়ন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা গেলে প্রকল্পের সুফল দীর্ঘস্থায়ী হবে। এ লক্ষ্যেই কমিটির সদস্যদের দায়িত্বশীলতা বাড়ানোর পাশাপাশি নিয়মিত সভা, হিসাব-নিকাশ ও প্রকল্পের রক্ষণাবেক্ষণ কার্যক্রমকে গুরুত্ব দেওয়া হচ্ছে।


‎

إرسال تعليق

0 تعليقات