ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥দেবীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পঞ্চানন বর্মার ৯২তম তিরোধান দিবস পালিত 🔥ডোমারে আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে ভাঙা সড়ক সংস্কার ‎🔥গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 🔥সংবাদ প্রকাশের পর মানবিক সহায়তা পেলেন অসহায় হাসিনা বেগম ‎🔥ভোগডাবুড়ীর উন্নয়নের স্বপ্নে হাসিমুখে চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু 🔥দুই শতাব্দীর ঐতিহ্য বুকে ধারণ করে চিলাহাটির ‘পাখির গ্রাম’, প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

মিঠাপুকুরে ৩৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা আশিকুর গ্রেফতার; মাদক নির্মূলে জনতার প্রতিরোধ

সাজেদুর রহমান মিঠাপুকুর রংপুর প্রতিনিধি:

রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী বাজারে ৩৩ পিস ইয়াবাসহ আশিকুর রহমান নামের এক বিএনপি নেতা ও চিহ্নিত মাদক সম্রাটকে গ্রেফতার করেছে পুলিশ। ১২ই সেপ্টেম্বর রাতে শঠিবাড়ী বাজারে উপস্থিত সাধারণ জনগণ তাকে মাদকসহ হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে।


গ্রেফতারকৃত আশিকুর রহমান মিঠাপুকুর উপজেলার লতিফপুর ইউনিয়নের জায়গীরহাট এলাকার  হেমতপুর গ্রামের নূরুল আমীনের ছেলে। তিনি এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও ডিলারি করে আসছিলেন বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।



স্থানীয় বাসিন্দারা জানান, গ্রেফতারকৃত আশিকুর দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে শঠিবাড়ী বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের সিন্ডিকেট ও ডিলারি নিয়ন্ত্রণ করে আসছিলেন। তার এই মাদক চক্রের কারণে এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছিল। তার এই গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তি নেমে এসেছে।

আশিকুর রহমানের গ্রেফতারের বিষয়ে মিঠাপুকুর উপজেলা ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করা হলে তারা তীব্র নিন্দা প্রকাশ করেন। দলটির পক্ষ থেকে জানানো হয়,বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। দলের নাম ব্যবহার করে কেউ কোনো অপকর্মে লিপ্ত হলে তার দায়ভার দল নেবে না। আশিকুর রহমান কোনো অপরাধে জড়িত থাকলে দেশের প্রচলিত আইনে তার বিচার হোক,এতে আমাদের কোনো আপত্তি নেই। 

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণ তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন,আশিকুর দীর্ঘদিন ধরে রাজনৈতিক ছত্রছায়ায় এলাকায় মাদকের রামরাজত্ব কায়েম করেছিল। তার ডিলারি আর সিন্ডিকেটের কারণে শঠিবাড়ী বাজারসহ পুরো উপজেলার যুবসমাজ ধ্বংসের মুখে। রাজনৈতিক প্রভাবের কারণে এতদিন কেউ মুখ খোলার সাহস পায়নি। কিন্তু আজ জনগণ তাকে হাতেনাতে ধরে প্রমাণ করে দিয়েছে যে, মাদকের সাথে কোনো আপস নেই।এলাকার অভিভাবকরা অবিলম্বে তার কঠোর শাস্তির দাবি জানিয়ে বলেন,পুলিশ নয়, আমাদের সন্তানদের বাঁচাতে আমাদেরকেই এগিয়ে আসতে হয়েছে। আমরা এই মাদক ডিলারের স্থায়ী মুক্তি চাই না,তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এলাকায় মাদক নির্মূলে পুলিশের এই চিরুনি অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

No comments