ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥ঝুঁকিপূর্ণ ব্রিজে বাঁশের জাকলা, ১২ বছর ধরে দুর্ভোগে কেতকীবাড়ীর হাজারো মানুষ 🔥ডোমারের ভোগডাবুড়িতে চিলাহাটি পুলিশের মাদকবিরোধী অভিযান, পালাল মাদক কারবারি ও সেবীরা 🔥প্রতিবন্ধী দুই সন্তানকে নিয়ে অসহায় মায়ের জীবনসংগ্রাম, সহায়তার আকুতি 🔥জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম: সংসদ সদস্য পদ থাকবে কি? ‎ 🔥দুই শতাব্দীর ঐতিহ্য বুকে ধারণ করে চিলাহাটির ‘পাখির গ্রাম’, প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

এমপিও শিক্ষকদের তিন দাবিতে আন্দোলন চলবে, জানালেন অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী

নিজস্ব প্রতিবেদক।।
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী।
সম্প্রতি নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বর্তমান ৫০ শতাংশ থেকে ১০০ শতাংশে উন্নীত করতে হবে। একই সঙ্গে বাড়ি ভাড়া বর্তমান ১৫ শতাংশ থেকে সরকারি বিধি অনুযায়ী বৃদ্ধি এবং এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিও বাস্তবায়ন করতে হবে।
তিনি আরও উল্লেখ করেন, এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত দেশের প্রায় ৬ লাখের বেশি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীকে সঙ্গে নিয়ে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ধারাবাহিকভাবে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবে, ইনশা-আল্লাহ।
অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীর ভাষ্য অনুযায়ী, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে সরকারি সুযোগ-সুবিধার সঙ্গে বৈষম্যের শিকার। তাদের ন্যায্য আর্থিক সুবিধা নিশ্চিত করা এবং শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ সময়ের দাবি বলে তিনি মন্তব্য করেন।
তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি শিক্ষক-কর্মচারীদের যৌক্তিক দাবিগুলো দ্রুত বিবেচনার আহ্বান জানান। একই সঙ্গে দাবি বাস্তবায়নে দেশের সব এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ, উৎসব ভাতা বৃদ্ধি এবং সরকারি নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া প্রদানের দাবিতে বিভিন্ন সময় শিক্ষক সংগঠনগুলো কর্মসূচি পালন করে আসছে। এসব দাবি বাস্তবায়নের লক্ষ্যে ভবিষ্যতেও সংগঠিত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন আন্দোলনের নেতারা।

No comments