ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥শুকনাপুকুর বাজার জামে মসজিদে জুমার নামাজে বক্তব্য রাখলেন এমপি অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার 🔥এমপিও শিক্ষকদের তিন দাবিতে আন্দোলন চলবে, জানালেন অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী 🔥বোড়াগাড়ী বাজারে ব্যবসায়ী ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করলেন এমপি অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার 🔥দেবীগঞ্জ এনএন সরকারি উচ্চ বিদ্যালয়ে অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ 🔥নীলফামারী বড় মাঠ থেকে অবৈধ দোকান উচ্ছেদে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন আবু মোঃ সোয়েম 🔥ডোমারে ২০ পিস স্কাপসহ মাদক কারবারি গ্রেফতার, আদালতে প্রেরণ 🔥নির্মাণাধীন সেতুর বিকল্প সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, চরম দুর্ভোগে হাজারো মানুষ 🔥কাভার্ড ভ্যানের ধাক্কায় চাকায় পিষ্ট হয়ে নারীর মর্মান্তিক মৃত্যু 🔥গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি, জলবায়ু সচেতনতায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 🔥 চিলাহাটিতে গৃহবধূ হত্যা মামলায় শ্বশুর গ্রেপ্তার • 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে
🔴 ব্রেকিং
🔥মিঠাপুকুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও গাছের চারা বিতরণ 🔥মিঠাপুকুরের ১০ মসজিদে উন্নয়নে ৩০ লাখ টাকার সরকারি বরাদ্দ, স্বাগত জানিয়েছেন এলাকাবাসী 🔥 ডোমারে সড়ক দুর্ঘটনায় নিহত ১ • 🔥 চিলাহাটিতে গৃহবধূ হত্যা মামলায় শ্বশুর গ্রেপ্তার • 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দীনের আলোতে

বোড়াগাড়ী বাজারে ব্যবসায়ী ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করলেন এমপি অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার

নিজস্ব প্রতিবেদক।।
নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বোড়াগাড়ী বাজারে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন। এলাকার সার্বিক উন্নয়ন, বাজার ব্যবস্থাপনা, জনদুর্ভোগ নিরসন এবং স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে এ সময় উপস্থিতদের সঙ্গে তিনি আলোচনা করেন।

সম্প্রতি অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বাজারের ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা বাজারের অবকাঠামো উন্নয়ন, যানজট নিরসন, নিরাপত্তা, পরিচ্ছন্নতা এবং জনসেবামূলক বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত ও দাবি তুলে ধরেন।

সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার উপস্থিত সবার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, জনগণের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়েই এলাকার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

এদিকে, এ মতবিনিময় কর্মসূচির বিষয়টি সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি পোস্টের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে। সেখানে বোড়াগাড়ী বাজারে স্থানীয় জনসাধারণ ও ব্যবসায়ীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময়ের কয়েকটি ছবিও প্রকাশ করা হয়।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, এ ধরনের সরাসরি মতবিনিময়ের মাধ্যমে জনগণের সমস্যাগুলো দ্রুত চিহ্নিত হবে এবং উন্নয়নমূলক কার্যক্রম আরও গতিশীল হবে।

No comments